Project 08 Banshkhali

Housewife Diluara Begum is a resident of Raichhata village in Banshkhali Upazila, Chattogram Division. 5 years ago, her beloved husband passed away after a stroke, leaving 2 daughters 1 son. From this began her struggle. Sometimes she works as a house helper, and occasionally helps in wedding ceremonies by grinding spices for an extra income, but she never got a chance to make a house for her and her family.

After working hard outside and getting drenched in water during monsoon, she still returned to a house with pouring rainwater. It was like an indescribable misery. But now the situation has changed for her and her children. Antaheen Foundation has taken the initiative to build her a house, a place of her own, a place that does not leak rainwater. Finally, after working so hard outside to earn a living, she can now return to a place to sleep at least a little peacefully with a proper toilet system. Our satisfaction is in this very place. This constant effort for long-lasting change will continue.

Project Widow House is now complete with the help of a grant from our Netherlands Branch. Antaheen Foundation expresses its gratitude to you for the continuous support and donations in our initiatives and believing in us. Together we work to make a change possible.

Endless Endeavour For Change.

 

চট্টগ্রাম বিভাগের বাঁশখালী উপজেলার রাইচটা গ্রামের নিবাসী দিলুয়ারা বেগম পেশায় গৃহিণী পাঁচ বছর পূর্বে প্রাণপ্রিয় স্বামীকে স্ট্রোকজনিত কারণে হারান; পৃথিবীকে বিদায় জানানোর সময় তিনি দুই কন্যা ও এক পুত্রকে রেখে যান। স্বামীকে  হারানোর মধ্যদিয়েই শুরু দিলুয়ারা বেগমের সংগ্রামী জীবন। সেই সংগ্রামের পথ ধরেই তিনি গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করেন এবং কখনো কখনো অতিরিক্ত উপার্জনের আশায় বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে মসলা বাটার কাজ করতেন কিন্তু নিজের পরিবার ও নিজে থাকার জন্য একটি বাড়ি তৈরির স্বপ্ন অধরাই থেকে যায়।

বর্ষাকালে হাড়ভাঙ্গা খাটুনি করে বৃষ্টিতে সিক্ত হয়ে তিনি যখন বাসায় ফিরতেন দেখতে পেতেন তার বাসা বৃষ্টির পানিতে নিমজ্জিত। এ-যে এক অবর্ণনীয় দুর্দশা। কিন্তু তাঁর ও তাঁর পরিবারের দিন বদলের উদ্যোগ নিয়েছে অন্তহীন ফাউন্ডেশন। এমন একটি বাড়ি তৈরির স্বপ্ন তারা দেখছে দিলুয়ারা বেগম ও তাঁর পরিবারের জন্য যা হবে তাদের নিজেদের, যেখানে বৃষ্টির ফোঁটার উৎপীড়ন আর থাকবে না। দিনশেষে, তিনি শত খাটুনির পর যখন ঘরে ফিরবেন অন্তত যেন নিশ্চিন্তে ঘুমাতে পারেন এই সন্তুষ্টিতেই আমাদের এই উদ্যোগ। পরিবর্তনের পথে আমাদের নিরন্তর পথচলা এভাবেই অব্যাহত থাকবে।

আমাদের নেদারল্যান্ডসস্থ শাখার অনুদানের মধ্যদিয়ে বর্তমানে বিধবার বাড়ি নির্মাণ প্রজেক্টটি সম্পন্ন হয়েছে। অন্তহীন ফাউন্ডেশন অন্তরের অন্তস্তল হতে আমাদের উদ্যোগগুলোতে  আপনাদের অব্যাহত আস্থা ও অনুদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আমাদের সম্মিলিত চেষ্টাই পারে পরিবর্তন সংঘটিত করতে।

পরিবর্তনের জন্য অন্তহীন প্রচেষ্টা।

 

Bangla Translation by Rakib Uddin Ahmed.